Saturday, March 21, 2026

ঘূর্ণিঝড়ের আফটার এফেক্ট, দক্ষিণবঙ্গের ৫ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

হেমন্তের আকাশে অকাল বৃষ্টির কালো মেঘ। ঘূর্ণিঝড় ‘মন্থা’ নিম্নচাপে পরিণত হয়ে শক্তি হারালেও কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ল্যান্ডফলের পর থেকেই ঘূর্ণিঝড়ের (Montha) শক্তি ক্ষয় হয়েছে। বৃহস্পতির সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঝড়ের অবশিষ্ট অংশ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন ওড়িশা ও তেলঙ্গানা এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ বিহার ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের (IMD) কর্তারা।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, উপকূলের আবহাওয়ার কথা মাথায় রেখে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পাহাড়ি এলাকায় ধস (Landslide) নামতে পারে, সতর্ক প্রশাসন।

 

Related articles

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...