Sunday, April 12, 2026

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

Date:

Share post:

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর শতরানই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফাইনালে পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে নামছেন ঘরের মেয়ে  জেমাইমা রদ্রিগেজ়।

বিগত কয়েক বছর ধরে  জেমাইমা রদ্রিগেজকে(Jemimah Rodrigues) বিতর্ক তাড়া করে বেড়িয়েছে   বাদ যায়নি তাঁর পরিবারও। তাঁর বাবাকে ইভানকে ঘিরে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয়। তিনিও তাতে জড়িয়ে পড়েছিলেন। এমনকি বিতর্কের জেরে মুম্বইয়ের বিখ্যাত জিমখানা ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল তাঁর বাবার।

জেমাইমা রদ্রিগেজ বাবা ইভান দেড় বছরে মধ্যে ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রিজ-এর সঙ্গে যুক্ত প্রায় ৩৫টি সভার আয়োজন করেছিলেন। কিন্ত অভিযোগ ওঠে, ওই সভাগুলিতে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হত, তা জিমখানা ক্লাবের নিয়মবিধি পরিপন্থী।  শতাব্দী প্রাচীন জিমখানা ক্লাবের নিয়ম অনুসারে সেখানে কোনো রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা যায় না।

এই ঘটনায় সভা ডাকে জিমখানা ক্লাব। ভোটাভুটিতে  জেমাইমা রদ্রিগেজের বাবা সহ তাদের পরিবারের সদস্যপদ খারিজ হয়। কিন্তু বাবার মুখ উজ্বল করেছেন কন্যা। বাবার অপমানের জবাব দিয়েছেন। সেমিফাইনালে জেতার পর বাবার জড়িয়ে ধরে  জেমাইমা রদ্রিগেজের কান্না মন জিতে নিয়েছিল। রবিবার বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টির দুয়ারে ভারত।

 

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...