Tuesday, June 16, 2026

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

Date:

Share post:

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর অষ্টম বার্ষিক সম্মেলনে তাঁর হাতে এই সম্মান তুলে দেন কেন্দ্রের প্রাক্তন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী পদ্মবিভূষণ ড. মুরলিমনোহর যোশী (Murlimonohar Joshi)।

এই সম্মেলনে “ভারতে প্রযুক্তিগত শিক্ষার উদীয়মান চ্যালেঞ্জ ও সুযোগ” বিষয়ক একটি আলোচনা হয়, পরিচালনা করেন আইআইএলএম-এর ডিরেক্টর জেনারেল ড. হরিবংশ চতুর্বেদী। অংশগ্রহণ করেন ও পি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আর ডি পাতিদার, আইএফএইচই হায়দরাবাদের ভাইস-চ্যান্সেলর ড. টি কোটি রেড্ডি, এসআরএম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সতীশ কুমার এবং জয়পুরিয়া স্কুল অব বিজনেস, গাজিয়াবাদের ডিরেক্টর ড. তপন নায়ক।

সম্মেলনের মূল বিষয় ছিল “ভারতের উচ্চশিক্ষায় শ্রেষ্ঠ ও নবতর অনুশীলন”। একাধিক ব্যক্তির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন ড. সমিত রায়। তাঁদের মধ্যে ছিলেন ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি (VIT)-এর প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর ড জি বিশ্বনাথন, আইআইটি পাটনার ডিরেক্টর প্রফেসর টি এন সিং, চিতকারা বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর প্রফেসর মধু চিতকারা এবং আইএমটি গাজিয়াবাদের ডিরেক্টর প্রফেসর অতীশ চট্টোপাধ্যায়।

এই সম্মেলনে ড. সমিত রায়ের উপস্থিতি ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি, দেশের শিক্ষাক্ষেত্রকে রূপান্তরিত করার প্রতি তাঁর অঙ্গীকারকে আরও একবার সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

আরও পড়ুন – ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...