Tuesday, June 2, 2026

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

Date:

Share post:

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি ও তার নেতৃত্ব। অথচ দিল্লি বিশ্ববিদ্যালয়েই (Delhi University) পড়ানো হচ্ছে বাংলাদেশের কবি সৈয়দ আলাওল-এর (Syed Alaol) লেখা কবিতা। রোহিঙ্গা (Rohinga) নীতি নিয়ে বিজেপির এই দ্বিচারিতাকে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। তিনি স্পষ্ট করে দিলেন আদতে রোহিঙ্গা ধুয়ো তুলে বিজেপি ভেদাভেদের রাজনীতি করতে চায়। বাংলা কখনও এই ভেদাভেদের রাজনীতিকে প্রশ্রয় দেয় না।

দিল্লি ও পাটনা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দেন বিজেপির দ্বিচারিতা। তিনি প্রশ্ন তোলেন, সারা ভারতবর্ষে এসআইআর (SIR) করাচ্ছে। বিজেপি অধ্যুষিত দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) সেখানে দুজন রোহিঙ্গা কবি তাদের কাব্য এবং জীবনকৃতি পড়ানো হচ্ছে কেন – সৈয়দ আলাওল (Syed Alaol) ও দৌলত কাজির (Daulat Qazi) লেখা ‘লোরচন্দ্রানি’ আর ‘পদ্মাবতী’ কাব্য। পাটনায় এসআইআর করছেন, পাটনা বিশ্ববিদ্যালয় রোহিঙ্গা কবিদের কবিতা পড়াচ্ছে কেন?

বাস্তবে অজ্ঞ বিজেপির নেতারা যে নিছক ভেদাভেদের রাজনীতির জন্য এসআইআর-কে শিখণ্ডি করছে, তা স্পষ্ট করতে ব্রাত্য ব্যাখ্যা করেন, রোহিঙ্গা শব্দটা কোথা থেকে এসেছে? রোশান থেকে। বার্মার (Mayanmar) রাখাইন প্রদেশ। সেখানকার কবিদের কবিতা পড়ানো হচ্ছে। এরা জানে না। এরা পড়ায়। কারণ একটা সাংস্কৃতিক যোগাযোগ এত সহজে ছিন্ন করা যায়? ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন। ওই পথে শরৎচন্দ্র এসেছেন। বিজেপির কাছে ওটা ঘুসপেটিয়াদের পথ। আমাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ।

আরও পড়ুন: SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

যে এসআইআর-এর ধুয়ো তুলে ভেদাভেদের রাজনীতি করতে চাইছে বিজেপি ও নির্বাচন কমিশন, তা যে কতটা অপরিকল্পিত, এদিন স্পষ্ট হয়ে যায় শিক্ষামন্ত্রীর (Education Minister) কথায়। তিনি স্পষ্ট জানান, কোনও লিখিত যোগাযোগ নির্বাচন কমিশন (Election Commission) স্কুল শিক্ষা দফতরকে (Education Department) করেনি। কোন কোন শিক্ষককে নিচ্ছে কমিশন, শিক্ষা দফতর জানে না। শিক্ষকরা ঠিকই বলেছেন। একটি সরকারি সংস্থা অন্য একটি সরকারি সংস্থাকে চিঠি দেবে। এতে কী সমস্যা জানা নেই।

Related articles

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...