Thursday, April 2, 2026

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

Date:

Share post:

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির। শুধু দেশবাসী নয়, অস্ট্রেলিয়ায় রাত জেগে মহিলা দলের সাফল্যের সাক্ষী থাকলেন পুরুষ দলের ক্রিকেটাররা।

হোবার্টে তৃতীয় টি২০ ম্যাচে জয়ের পর সাজঘরে ট্যাবে বিশ্বকাপ ফাইনালের চোখ রাখেন গম্ভীর-রিঙ্কুরা। এমনকি হোটেলে ফিরে রাত জেগে মহিলাদের খেলার সাক্ষী থাকলেন বুমরাহ-সূর্যকুমারা। সোমবার সকালে দীর্ঘ বিমানযাত্রা ছিল ভারতীয় ক্রিকেটারদের। হোবার্ট থেকে পারথ হয়ে ব্রিসবেন গিয়েছেন ভারতীয় দল। কিন্তু সারারাত ঘুমায়নি গম্ভীর ও তাঁর ছাত্ররা।

ঘুম না হওয়ায় লাল চোখেই রিঙ্কু সিং সাংবাদিকদের বলে যান, কাল সারা রাত ঘুম হয়নি। কারণ রাত পর্যন্ত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখেছি। এমন ম্যাচ না দেখে কী উপায় আছে!

জসপ্রীত বুমরাহ বলেন, দারুণ একটা ম্যাচ হল। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় মহিলা দল দারুণ পারফরম্যান্স করছে। অবশেষে তারা বিশ্বকাপ জিতল। দারুন একটা মুহুর্ত।

গতকাল একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ভারতীয় পুরুষ দলের সাজঘরে চলছে মহিলাদের ম্যাচ। যার সাক্ষী থাকছেন গম্ভীর সহ বাকি ক্রিকেটাররা।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...