Monday, April 13, 2026

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Date:

Share post:

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে নিজের অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির দোসর নির্বাচন কমিশনের তুঘলকি কার্যকলাপের তীব্র সমালোচনা করেন তিনি। সেইসঙ্গে স্পষ্ট করে দেন এসআইআর বিরোধী আন্দোলন চলবে। আরও বড় আকার নেবে এই আন্দোলন। মঙ্গলবার বাংলায় এসআইআর শুরুর দিনেই এসআইআর বিরোধিতায় মিছিল করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি আর আম্বেদকর মূর্তির সামনে জমায়েত হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো পর্যন্ত।

অভিষেক জানান, কলকাতা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা আসবেন মিছিলে। দূরের জেলাগুলিকে আসতে বারণ করা হয়েছে  বলে জানালেন অভিষেক। কারণ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (BLO) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন।

এদিন তথ্য পরিসংখ্যান তুলে ধরে অভিষেক (Abhishek Banerjee) বলেন, এসআইআর ঘোষণার পর রাজ্যে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। এসআইআর শুরু হলে এরপর বাংলা জুড়ে মৃত্যুমিছিল দেখা যাবে। এর সঙ্গে এসআইআর-এর প্রতিবাদের দিল্লিতে কমিশন ঘেরাওয়ের কথাও ফের এদিন বলেন তিনি।

এসআইআর-এর বিরোধিতা করে অভিষেকের সাবধানবাণী, সিএএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না। তা না হলে অসমের মানুষের মতো অবস্থা হবে। যাঁরা অসমে ক্যাম্পে নাম লিখিয়েছিল তাঁদের সবার নাগরিকত্ব গিয়েছে। পাশাপাশি তাঁর পরামর্শ, যেসব বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন তাঁদের ওপর ভরসা রাখুন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করে এসআইআর ঘোষণা করে দিল। আমিও দেখতে চাই দু’বছরের জিনিস কীভাবে দু’মাসে কোন জাদুকাঠি ব্যবহার করে করবে তা আমি দেখতে চাই। পাশাপাশি বাংলা ছাড়া বাকি আট প্রদেশে কেন এসআইআর হচ্ছে না? সে-প্রশ্নও তোলেন তিনি।
আরও খবর: মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

বিএলও-দের গদ্দার অধিকারীর হুমকির প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, বিষয়টি আমরা কমিশনকে জানিয়েছি। কিন্তু কমিশন যে সহযোগিতা করবে না তাও আমরা আগেই আন্দাজ করেছিলাম। কারণ জাতীয় নির্বাচন কমিশন বিজেপির সহচরী সংস্থা। এরপর এসআইআর থেকে একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ফের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...