Tuesday, May 26, 2026

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

Date:

Share post:

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে তৃণমূল। কলকাতার রাজপথে মিছিল করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে মিছিলের আহ্বান জানিয়ে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করলেন মমতা।

এদিন, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) নিজের লেখা ও সুর করা গান পোস্ট করে মমতা লেখেন, ”কালকের মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন।”

৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (BLO) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন। সেই দিনই পথে নামছে তৃণমূল। দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে অম্বেদকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে শুরু হবে ঐতিহাসিক মিছিল। রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয় মিছিল যাবে জোড়াসাঁকো মঞ্চ পর্যন্ত। মহা মিছিলের মূল বার্তা- ভোটাধিকার রক্ষা, সংবিধান সুরক্ষা এবং বাংলার প্রতি কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদ। এই কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষকে সতর্ক করা হবে যাতে তাঁদের নাম ভোটার তালিকা থেকে যেন কোনওভাবেই বাদ না যায়। সেই বার্তা দিতেই গান পোস্ট করেছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।
আরও খবর: নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Related articles

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...