Friday, June 12, 2026

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

Date:

Share post:

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boisakhi Banerjee)। বিকেলে তাঁদের পাশে নিয়েই অভিষেক জানালেন, ”দল বেছে নেওয়ার প্রত্যেকের আছে। উনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার আমাদের সঙ্গে লড়াই করবেন।”

প্রায় ৭ বছর পরে তৃণমূলে ফিরলেন শোভন-বৈশাখী। সোমবার বিকেল ৩টে নাগাদ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক  করে তাঁদের দলে যোগদান করানো হয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে দুজনকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। অরূপ বিশ্বাস জানান, শোভন ও বৈশাখী  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তিনি সময় দিয়েছেন। তৃণমূল ভবন থেকে সরাসরি কালীঘাটে যান শোভন-বৈশাখী। বেশ কিছুক্ষণ অভিষেকের সঙ্গে বৈঠকের পরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় অভিষেক জানান, ”দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। উনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। এবার আমাদের সঙ্গে লড়াই করবেন। শোভনদা, বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজ এসেছেন। দু’জনকেই শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা দলের সৈনিক হিসাবে কাজ করবেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন।”

কোন পদ দেওয়া হবে শোভন চট্টোপাধ্যায়কে? উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”সক্রিয় রাজনীতি থেকে এতদিন দূরে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এবার দলে কোন পদ দেওয়া হবে সেই বিষয়ে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সোমবারই তাঁরা দলে ফিরেছেন। এরপর দলের ওয়ার্কিং কমিটি সম্মিলিত সিদ্ধান্ত নেবে।”
আরও খবর: ‘নিজের ঘরে’ ফিরলেন কানন, সঙ্গে বৈশাখীও: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাইকেই আসতে হবে, মত অরূপের

শোভনের প্রতি আস্থা রেখে অভিষেক (Abhishek Banerjee) জানান, ”শোভন চট্টোপাধ্যায় গত ৫-৬ বছর ধরে দলের চেয়ারপার্সনের (Mamata Banerjee) সঙ্গে যোগাযোগ রেখেছেন। তবে সক্রিয় রাজনীতি থেকে এতদিন দূরে ছিলেন। তবে এবার তিনি ফিরে এসেছেন। আশা করি দলীয় নেতৃত্বের কথা মতো ওঁরা তৃণমূলের হয়ে লড়াই করবেন।”

তবে শোভনের পদ নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তিনি কবে কোন দায়িত্বে ফিরবেন বা ২০২৬ সালের বিধানসভা ভোটে প্রার্থী হবেন কি না- এই নিয়েই ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...