Wednesday, June 24, 2026

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই উন্নয়নমূলক প্রকল্পের অন্যতম স্বাস্থ্য সাথী প্রকল্প (Swastha Sathi scheme)। যেখান থেকে রাজ্যের প্রতিটি বাসিন্দা বিনামূল্য চিকিৎসা পরিষেবা পান রাজ্যের তহবিল থেকে। প্রকল্প প্রণয়নের নিরিখে নতুন মাইলফলক (milestone) স্পর্শ করল স্বাস্থ্য সাথী। সোশ্যাল মিডিয়ার সেই সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্র সরকার যেখানে অর্থনৈতিক দিক বিচার করে বেছে বেছে মানুষকে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দেয়, সেখানে বাংলার সরকার রাজ্যের মানুষের মধ্যে কোনও ভেদাভেদ না করেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেয়। প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের সকলের অন্তর্ভুক্তিতে স্বাস্থ্য বীমা (health care benefit) নিশ্চয়তার প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’ গত ৩১ অক্টোবর ২০২৫-এ হাসপাতালে ভর্তিতে এক কোটির মাইল ফলক (milestone) ছুঁয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তহবিল থেকেই ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবার সুবিধা নাগরিকদের তুলে দেওয়া হয়েছে।

রাজ্যের এই প্রকল্পের বাস্তব সুবিধার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাসিন্দা যে কোনও নাগরিক, যাঁরা অন্য কোনও রাজ্যের প্রকল্পের আওতায় নেই, তেমন প্রতিটি নাগরিক ‘স্বাস্থ্য সাথী’র সুবিধা পান। পশ্চিমবঙ্গের ৮.৫ কোটির বেশি নাগরিক এই প্রকল্পের আওতাধীন।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার ডায়াবেটিস চিকিৎসা মডেল! SSKM-এর চিকিৎসকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

যে পরিকাঠামোর উপর ভিত্তি করে সফলভাবে স্বাস্থ্য সাথী প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, একটি বলিষ্ঠ তথ্যপ্রযুক্তির প্ল্যাটফর্ম (IT platform) এবং সহযোগী হাসপাতালগুলির সঙ্গে সময় মাফিক লেনদেনের মাধ্যমে উপভোক্তাদের (beneficiary) দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা প্রদান সম্ভব হয়। নাগরিকদের যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...