Saturday, April 4, 2026

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

Date:

Share post:

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার রাতের ওই ঘটনায় হামলাকারী যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ তপসিয়ার অবিনাশ চৌধুরী লেনে একটি মোটরসাইকেল দাঁড় করানো নিয়ে সমস্যা শুরু হয়। মহম্মদ হানিফ এবং মহম্মদ জিয়াউদ্দিনের মধ্যে মোটর সাইকেলটি কেন সেখানে দাঁড় করানো হয়েছে, এই নিয়ে অশান্তি শুরু হয়। এরপরেই জিয়াউদ্দিন হানিফের উপর হামলা করেন। ছুরি দিয়ে তিনি হানিফের গায়ে কোপ বসান। চোট লাগে অভিযুক্ত জিয়াউদ্দিনের হাতেও।

সূত্রের খবর, আহত অবস্থায় মহম্মদ হানিফকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর এফআইআরের ভিত্তিতেই অভিযুক্ত মহম্মদ জসিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

হামলাকারী জিয়াউদ্দিনের আঙুলে অসাবধানতাবশতই চোট লেগেছে। তাঁকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কিন্তু কেন এই ঝামেলা শুরু হল সে বিষয়ে আরও বিশদ তথ্য সংগ্রহ করছেন পুলিশকর্মীরা। নেপথ্যে অন্য কোন কারণ বা পুরোনো কোন শত্রুতা আছে কিনা সেই বিষয়টিও মাথায় রাখছে তদন্তকারী অফিসাররা ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...