Thursday, April 2, 2026

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

Date:

Share post:

সন্দীপ সুর

বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর কাটছে না রিচা ঘোষের(Richa Ghosh) বাবা মানবেন্দ্র ঘোষের(Manobendra Ghosh)।মুম্বই থেকে ফোনে বিশ্ব বাংলা সংবাদকে জানালেন নিজের অনুভূতির কথা।

ফাইনালের আগে শিলিগুড়ির ঘোষ পরিবারের সদস্যরা মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন। বিশ্বকাপ জয়ের পর মেয়ের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু কথা বলার সুযোগ হয়নি। সময়ের অভাবে নয়, পিতা-কন্যা ভাষা হারিয়ে ফেলেন একে অপরের সামনে। চোখের জলেই হল বিশ্বকাপ জয়ের প্রাথমিক সেলিব্রেশন। বাকিটা তোলা থাকল সময়ের খাতায়।

মানবেন্দ্র ঘোষ জানালেন, “রিচার সঙ্গে যখন দেখা হল তখন আমাদের কথাই মুখ দিয়ে বেরোয়নি, আসলে ওই মুহুর্তটা ভাষায় প্রকাশ করা যায় না।আমি মুখে ব্যাখা করতে পারছি না। আমরা কার্যত বোবা হয়ে গিয়েছিলাম যখন বিশ্বকাপ জিতল দল।  অনুভূতিটা শব্দে প্রকাশ করা যায় না। মেয়ের সঙ্গে দেখা হওয়ার সময় কোনও কথা বলতে পারেনি।“

মেয়ের জন্য কতটা গর্বিত? “এর আগে যখন ও ৯৪ করেছিল সেদিন দল জেতেনি। সেই যাত্রাটা অবশেষে চূড়ান্ত জায়গায় এল, বিশ্বকাপের থেকে বেশি কিছু চাওয়া যায় না।”

রিচার আগামী পরিকল্পনা সম্পর্কে তাঁর বাবা বলেন, “এখনও কোনও পরিকল্পনা হয়নি। ওদের কাছে শেষ মুহুর্তে বার্তা আসে। আমার মনে হয় নিশ্চই ওদের  কিছু পরিকল্পনা আছে সেটা জানা যায়নি। সেটা জানার পরই আমরা বাড়ি ফেরার বিষয়ে পরিকল্পনা করব।“

বিশ্বকাপ জয়ের পর ঘরের মেয়েকে নিয়ে গর্বিত গোটা শিলিগুড়ি। বিশ্বজয়ীকে বরণ করে নেওয়ার অপেক্ষায় তাঁর শহর।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...