Tuesday, February 3, 2026

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

Date:

Share post:

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। মঙ্গলবার প্রকাশ্য মঞ্চে ৩০টির বেশি পুশ আপ করে তাক লাগিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি। তাও আবার বিকেলেই ৪ কিলোমিটার হাঁটা ও তারপরে মঞ্চে আগুন ঝরা বক্তৃতা দেওয়ার পর।

SIR চক্রান্তের বিরুদ্ধে এদিন রেড রোডের আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রতিবাদ মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্ব দেন অভিষেক। মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার হুঁশিয়ারিও দেন তিনি। এরপর সন্ধেয় ‘EO কলকাতা’ বলে একটি সংস্থার অনুষ্ঠানে বালিগঞ্জে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই আরও চারজনের সঙ্গে ফিটনেস প্রসঙ্গে মঞ্চেই পুশআপ দেওয়া শুরু করেন। দর্শকরা তখন গুনে চলেছেন ১…২…৩…৪… এভাবে চলতে চলতে যখন কুড়ির ঘর পেরিয়েছে বাকিরা মোটামুটি হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু তখনও সমানতালে Push-up দিয়ে যাচ্ছেন অভিষেক। তিরিশে গিয়ে থামেন তিনি। হলের ভিতর তখন তুমুল হাততালি আর শাবাশি।

পরে এই অনুষ্ঠান সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছবি পোস্ট করে অভিষেক লেখেন,
“আজ, বাংলার শিল্প ও উদ্যোক্তা বাস্তুতন্ত্রের কিছু প্রগতিশীল মনের মানুষের সঙ্গে আমার যোগাযোগের সৌভাগ্য হয়েছে। ইও কলকাতা চ্যাপ্টারের শিক্ষামূলক অনুষ্ঠানের আলোচনা একটি সহজ সত্যকে ফের প্রকাশ করেছে যে বাংলা একটি রূপান্তরকারী অর্থনৈতিক নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকাঠামো, মানব সম্পদ, উদ্ভাবন এবং প্রশাসনে বাংলার অসাধারণ অগ্রগতি সম্পর্কে কথা বলেছি এবং বিনিয়োগের গন্তব্য এবং প্রবৃদ্ধির নেতা হিসেবে বাংলার পূর্ণ সম্ভাবনাকে কীভাবে আরও কাজে লাগানো যায় তা অন্বেষণ করেছি।
আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে এমন একটি বিশ্বাস যা শিল্প এবং সরকার অংশীদার, সমান্তরাল সত্তা নয়। একসঙ্গে আমরা একটি নতুন গল্প লিখছি, যা অন্তর্ভুক্তিমূলক, চিরস্থায়ী এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক।
এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সম্মিলিত স্পষ্ট সংকল্প এমন একটি বাংলা গড়ে তোলা যা সুযোগ তৈরি করে, উদ্যোগকে উৎসাহিত করে এবং আগামী দশকগুলিতে ভারতের উন্নতিতে নির্ণায়ক অবদান রাখে।”

অনেক বছর আগেই মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিছুদিন আগে নিজের ওয়ার্কআউটের ছবি পোস্ট করে সেই রহস্যফাঁসও করেছেন তিনি। দীপাবলির আগে ফের জিমের ছবি পোস্ট করে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে জিমের পোশাকে পায়ের ছবি পোস্ট করেছেন অভিষেক (Abishek Banerjee)। লিখেছেন, ”Run until your thoughts get quite”, অর্থাৎ ”তোমার চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও”।

এর আগে বাংলায় নির্বাচনের সময় পাহাড় থেকে সাগর- চষে বেরিয়েছেন তৃণমূলের সেনাপতি। ২০২৬-এর লড়াইয়ের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী করে তৈরি করছেন। তাঁর ইন্সটাগ্রাম স্টোরির ছবির পাশাপাশি এদিনের জনসমক্ষে পুশআপ-ই তার প্রমাণ।

আরও পড়ুন – এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...