Sunday, April 5, 2026

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

Date:

Share post:

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে ডিজিসিএ (DGCA)। বেসরকারি বিমান সংস্থার উপর প্রায় নিয়ন্ত্রণ হারাতে বসা ডিজিসিএ এবার যাত্রীদের মতামত মেনেই কিছুটা লাগাম টানতে চলেছে উড়ানের নিয়মে। তার জেরে এবার বিমানের টিকিট (flight ticket) বাতিলে (cancellation) কিছুটা সুরাহা হতে পারে যাত্রীদের।

বিমানের টিকিট (flight ticket) কাটার ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল বা পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ফিরিয়ে দেওয়া হবে পুরো টাকা। এমন সুপারিশ করতে চলেছে ডিজিসিএ (DGCA)। যদিও সেক্ষেত্রে ব্যতিক্রম থাকছে। ডমেস্টিক উড়ানের ক্ষেত্রে পাঁচদিন পরে উড়ান হলে বা আন্তর্জাতিক ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে উড়ান হলে, এই নিয়ম কার্যকর হবে না। ৩০ নভেম্বরের পরে এই প্রস্তাব পেশ করবে ডিজিসিএ।

আরও পড়ুন: তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

যাত্রীদের থেকে যে অভিযোগ গ্রহণ শুরু করেছে ডিজিসিএ তাতে সবথেকে বেশি অভিযোগ এসেছে টিকিট বাতিলের ক্ষেত্রে। অনিয়মিত টাকা ফেরৎ দেওয়ায় অভিযুক্ত উড়ান সংস্থাগুলি। ফলে সেই বাতিলের টাকা ফেরতের নিয়মেই বদল আনতে চলেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ডিজিসিএ।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...