Monday, April 6, 2026

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

Date:

Share post:

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এ বার থেকে বিচার দফতরের সচিব কোনও নতুন প্রকল্পে সর্বাধিক ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় অনুমোদন করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ৫০ লক্ষ টাকা।

তবে এই ব্যয় কার্যকর করার আগে সংশ্লিষ্ট দফতরের আর্থিক উপদেষ্টার অনুমোদন অপরিহার্য করা হয়েছে। অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের আগে আর্থিক দিক থেকে সব কিছু খতিয়ে দেখার প্রক্রিয়াকে আরও জোরদার করল সরকার। নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ৭৫ লক্ষ টাকার বেশি ব্যয়ের ক্ষেত্রে আগের মতোই অর্থ দফতরের বিশেষ অনুমোদন লাগবে। ফলে বড় প্রকল্পগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আগের নিয়মেই চলবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে বিভিন্ন দফতরের নতুন প্রকল্পে সরাসরি খরচ করার ক্ষমতা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দফতর। সেই নির্দেশে পূর্ত, সেচ, পিএইচই এবং পুর ও নগরোন্নয়ন দফতরের ব্যয়ের সীমা যেখানে ৩ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল, সেখানে বিচার বিভাগ-সহ কয়েকটি দফতরের ক্ষেত্রে সীমা ৫০ লক্ষ টাকাই রাখা হয়েছিল। সেই সীমাই এ বার সংশোধন করে ৭৫ লক্ষ টাকা করা হল। প্রশাসনিক মহলের একাংশের মতে, আদালত ভবন আধুনিকীকরণ, আদালত চত্বরের পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ সহ একাধিক কাজ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে। দলিলপত্র প্রক্রিয়াজাতকরণ এবং মামলা নিষ্পত্তিতেও ত্বরান্বিত হবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন – ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...