Sunday, April 5, 2026

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

Date:

Share post:

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার হাতে তুলে নিয়েছেন জেমাইমা। তাঁর সঙ্গে গান গাওয়ার আবহ্বান জানালেন সুনীল গাভাসকরকে(Sunil Gavaskar)।সানির  সঙ্গে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন জেমাইমা রদ্রিগেজ।

ফাইনালের আগে বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে গাভাসকর বলেছিলেন,  যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি  জেমাইমা রদ্রিগেজের সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। বিশ্বকাপ জয়ের গাভাসকরকে সেই কথাই মনে করিয়ে দিলেন জেমাইমা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় জেমাইমা বলেছেন,  “হাই, সুনীল গাভাসকর স্যর, আমি আপনার বার্তা দেখেছি। আপনি বলেছিলেন, যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে একসঙ্গে গান গাইতে চান। হ্যাঁ, আমি গিটার নিয়ে তৈরি। আশা করি, আপনিও মাইক হাতে তৈরি।”

এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। ২০২৪ সালে  জেমাইমা রদ্রিগেজের সঙ্গে গাভাসকরে জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত বিশ্বকাপ জিতেছে, তাহলে আবার এই জুটিকে আবার মঞ্চে দেখা যাবে।

গিটার হাতে গান গাইতেও সমান পারদর্শী জেমাইমা। তাঁর সোশ্যাল মিডিয়া ফলো করলেই একাধিক গান গাওয়ার ভিডিও দেখা যাবে। এবার সানির সঙ্গে মঞ্চ মাতাতে তৈরি জেমাইমা। দুই মুম্বইকরের যুগলবন্দি দেখার অপেক্ষায় সবাই।

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...