Monday, April 6, 2026

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

Date:

Share post:

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। মিছিল শুরু আগেই দলনেত্রী নির্দেশ দেন, এদিনের মিছিলেন সামনের সারিতে থাকবেন বিভিন্ন ধর্মের প্রধানরা। তারপরে সমাজের বিশিষ্টরা, টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। একেবারে শেষে রয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যরাও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন।

মিছিলের শুরুতেই রয়েছেন মমতা-অভিষেক। সংবিধানের কপি হাতে নিয়ে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো। রেড রোড ধরে এগিয়ে রানি রাসমণি অ্যাডিনিউ হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল পৌঁছবে জোড়াসাঁকোয়। রয়েছেন বিভান ঘোষ, মিষ্টি সিং, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দোলন রায়, রূপাঞ্জনা মিত্র, মধুবনী গোস্বামী, প্রিয়া পাল-সহ অন্যান্যরা। মহানগরের রাজপথে জনজোয়ার।
আরও খবর: ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেছেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তীব্র আন্দোলন হবে। মেগামিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...