Tuesday, June 2, 2026

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

Date:

Share post:

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman) দেহ উদ্ধার হল নিউটাউনের (New Town) দত্তাবাদ থেকে। এই ঘটনায় অপহরণে অভিযুক্ত বিডিও-কেই (BDO) খুনে অভিযুক্ত বলে দাবি মৃত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের। ঘটনায় রীতিমত চাঞ্চল্য নিউটাউন ও পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।

দাঁতনের বাসিন্দা স্বপন কামিল্যার সোনার দোকান রয়েছে নিউটাউনের দত্তাবাদে। সেই সূত্রে তিনি নিউটাউনের যাত্রাগাছিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির মালিক গোবিন্দ বাগ দাবি করেন, কিছুদিন আগে তাঁর বাড়িতে আসেন জলপাইগুড়ির রাজগঞ্জের (Rajganj) বিডিও প্রশান্ত বর্মন। তখন স্বপন কামিল্যা নিজের দেশের বাড়িতে গিয়েছিলেন। বিডিও দাবি করেন, তাঁর বাড়ি থেকে সোনা চুরি হয়েছিল। সেই সোনা পাওয়া গিয়েছে স্বপন কামিল্যার দোকানে।

এই অভিযোগ করে বিডিও চলে যাওয়ার পরে স্বপন ফিরে আসেন দত্তাবাদে (Duttabad)। তখন গোবিন্দ বাগ তাঁকে বিডিও-র তোলা অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। স্বপন কামিল্যা স্বীকার করেছিলেন চোরাই সোনার বিষয়টি। সেই সঙ্গে জানিয়েছিলেন বিডিও-র সঙ্গে তাঁর এই বিষয়ে একটি রফাও হয়েছে, এমনটাই দাবি গোবিন্দ বাগের।

এরপরই ঘটনার পট পরিবর্তন। বিডিও প্রশান্ত বর্মন সটান হাজির গোবিন্দ বাগের বাড়ি। সেখানে এসে হুমকি দেওয়ার পাশাপাশি তুলে নিয়ে যান স্বপন ও গোবিন্দকে। তবে তাঁদের দুজনকে দুটি আলাদা গাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে পাওয়া ভিডিও ও গোবিন্দর বয়ানে এমনটাই পাওয়া যায়। যদিও বিডিও প্রশান্ত বর্মনের মেগাসিটির নিকটবর্তী বাড়ির কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় গোবিন্দ বাগকে। কিন্তু ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয় স্বপনকে।

আরও পড়ুন: ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

গোটা বিষয়টি শুনতে সিনেমার মতো হলেও মর্মান্তিক ঘটনা ঘটে এরপরে। ২৮ অক্টোবর থেকে নিখোঁজ স্বপনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় দত্তাবাদের (Duttabad) যাত্রাগাছি এলাকায়। পরিবারের অভিযোগ বিডিও (BDO) অপহরণ (abduction) করে নিয়ে যাওয়ার পর খুন করে ফেলে দিয়ে যান। একই অভিযোগ বাড়ির মালিক গোবিন্দ বাগেরও। যদিও চাপের মুখে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলছেন, তাঁর না কি কোনও বাড়িই নেই। ঘটনায় স্বপন কামিল্যার পরিবার বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এখনও কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি।

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...