Monday, May 11, 2026

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

Date:

Share post:

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫ বছর ধরে থানায় হাজিরা দেওয়ার পরে জানতে পারলেন তিনি দোষী নন। তাঁর মতো আরও ৫৭ সঙ্গী জানতে পারলেন তাঁরা দোষী নন। তবে ৯০ বছর বয়সে পৌঁছানোর আগেই মিঠু সিং যদি জীবন যুদ্ধে পরাজিত হতেন, তবে হয়তো নিজেকে নির্দোষ (not guilty) জানতেও পারতেন না।

ঘটনার সূত্রপাত ৫৫ বছর আগে। গ্রামীণ একটি ঝামেলায় আলিগড় থানায় (Aligarh police station) অভিযোগ দায়ের হয়। ব্রিটিশ আমলের ‘হ্যাবিচুয়াল অফেন্ডার’ (habitual offender) অর্থাৎ স্বভাব অপরাধীর মতোই খাতায় নাম ওঠে মিঠুসহ ৫৮ জনের। তখন মিঠু সিংয়ের বয়স ৩০-এর কোঠায়। সেই খাতায় একবার নাম উঠে যাওয়ার পরে একটিই রুটিন ছিল এই ৫৮ জনের। প্রতি মাসে একবার থানায় হাজিরা দেওয়া।

একবার অপরাধী (guilty) হিসাবে নাম উঠে যাওয়ার পরে পুলিশের কর্তব্য ছিল তাঁদের অপরাধের বিবেচনা করা। দুর্ভাগ্যবশত ৫৫ বছরে তা আর হয়ে ওঠেনি। সময় পেরিয়েছে। বয়স বেড়েছে। সকলেই হয়েছেন দেশের হিসাবে প্রবীণ নাগরিক (senior citizen)। কিন্তু অপরাধীর (offender) তকমা ঘোঁচেনি। বাস্তবে যদিও তাঁদের অপরাধের খাতা শেষবার ১৯৬২ সালে খুলেছিল।

উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police) ফের একবার আর যাচাই করে দেখেনি তারা আর ‘স্বভাব অপরাধী’ রয়ে গিয়েছেন কি না। তাই কেউ লাঠি, কেউ নাতি আবার কেউ বা পাশের পাঁচিলে ভর করে প্রতি মাসে হাজিরা দিতেন আলিগড় থানায়। তাই শেষ পর্যন্ত পুলিশ যখন তাঁদের জানালো তাঁরা আর অপরাধী নন, কার্যত তা বিশ্বাস করাই কঠিন হয়ে যায়।

আরও পড়ুন: দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

তবে ডিসেম্বর মাসে যে আর তাঁদের থানায় হাজিরা দিতে হবে না, একথায় বাস্তবে খুশি মিঠু ও তাঁর সঙ্গীরা। একদিকে মুক্তির আনন্দ। অন্যদিকে পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছে অপরাধী তকমা ঘুঁচে যাওয়ার আনন্দ। দেরিতে হলেও অবশেষে বিচার পেলেন ৯০ বছরের মিঠু ও তাঁর সঙ্গীরা।

Related articles

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...