Wednesday, April 8, 2026

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

Date:

Share post:

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি শেষে আদালত তাঁর জামিনের আর্জি নামঞ্জুর করে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ মামলায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুজোর ছুটির মধ্যেই মামলায় চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় সংস্থা। তার পরেই বিধায়কের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। বিধায়কের আইনজীবী জানান, গ্রেফতারির আগে ও পরে তাঁর মক্কেলের বয়ান সংগ্রহ করা হয়েছে, এমনকি মামলায় চার্জশিটও জমা পড়েছে। তাই শর্তসাপেক্ষে জামিন চাওয়া হয়। কিন্তু আদালত সেই আর্জি মঞ্জুর করেননি।

উল্লেখযোগ্যভাবে, নিয়োগ মামলায় এর আগেও জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। কিন্তু পুনরায় ইডির গ্রেফতারি নিয়ে আদালতে প্রশ্ন ওঠে। বিচারক জানতে চান, নতুন করে কী তথ্য পেয়েছে ইডি। ইডির বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণের হাতে যে অর্থ গিয়েছে বলে অভিযোগ, সেই টাকা পরবর্তীতে কার কাছে পৌঁছেছে— সেটিও এখন তদন্তাধীন।

আরও পড়ুন- KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...