Wednesday, June 24, 2026

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

Date:

Share post:

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি রোডে একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লেগেছে। চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। তিনতলা বিল্ডিং-এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগায় উপরের অফিস বিল্ডিং দ্রুত খালি করা হয়েছে। ধোঁয়ার তীব্রতা এতটাই বেশি যে ব্রিদিং মাস্ক নিয়ে কাজ করতে হচ্ছে দমকল কর্মীদের। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। লালবাজারের কাছে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আগুন ঠিক কোন জায়গায় লেগেছে অর্থাৎ উৎস খুঁজে না পাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্যা বাড়ছে। ভিতরে কেমিক্যাল থাকার আশঙ্কা করছেন দমকল কর্মীরা যে কারণে ধোঁয়ার সঙ্গে ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। তীব্র বিষাক্ত ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমেছে। তিন তলার ওপরে জানালার কাঁচ ভেঙে ধোঁয়া নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। যদিও দমকলের তরফে এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...