Saturday, April 4, 2026

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

Date:

Share post:

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students’ Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র সংসদের নির্বাচনে একজোটে লড়াই করেছিল All India Students’ Association (AISA), Students’ Federation of India (SFI) এবং Democratic Students’ Front (DSF)। ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি- গুরুত্বপূর্ণ চারটি পদেই জয়ী বাম জোট।

JNU-তে ছাত্র সংসদের নির্বাচন হয় মঙ্গলবার। কড়া নিরাপত্তায় সেদিনই রাত ৯টা থেকেই ভোট গণনা শুরু হয়। ৬৭ শতাংশ ভোট পড়েছে। চারটি পদের জন্য মোট ২০ জন প্রার্থীর লড়াই করেন। ভোটদাতা পড়ুয়ার সংখ্যা ছিল ৯ হাজার ৪৩ জন। বৃহস্পতিবার সন্ধেয় ফল প্রকাশ হতেই দেখা যায় JNU-তে ফের লাল ঝড় খাতা খুলতেই পারল না গেরুয়া শিবির।

• প্রেসিডেন্ট পদে ABVP-র বিকাশ প্যাটেলকে ৪০০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী বাম জোটের প্রার্থী অদিতি মিশ্র
• ভাইস প্রেসিডেন্ট পদে ১২০০-র বেশি ভোটে ABVP প্রার্থীকে হারিয়ে জয়ী বাম জোটের কে গোপিকা
• জেনারেল সেক্রেটারি পদে ABVP-র রাজেশ্বর কান্ত দুবেকে একশোর বেশি ভোটে হারিয়ে জয়ী সুনীল যাদব
• জয়েন্ট সেক্রেটারি পদে ABVP-র অনুজ দামারাকে হারিয়ে জয়ী বাম জোটের প্রার্থী দানিশ আলি

জেএনইউয়ের ছাত্র সংসদে বরাবরই বামেদের দাপট বেশি। রাজনৈতিক মহলের মতে সারা দেশের বাম ছাত্র রাজনীতির আঁতুড়ঘর এই বিশ্ববিদ্যালয়। তবে গত বছর আচমকা জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে একটি পদ জিতেছিল এবিভিপি। এবার ফের সেই আসনটি ছিনিয়ে নিল বামেরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...