Saturday, April 4, 2026

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

Date:

Share post:

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের মধ্যেও মধ্যমণি দাদা। নিজের বক্তব্যে ঋত্বিক ঘটক এবং উত্তম কুমারকে স্মরণ করলেন মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমাকে এখানে প্রতি বছর আমন্ত্রণ করার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্মানিত এবং কৃতজ্ঞ। কলকাতা চলচ্চিত্র উতসব আসলে কলা এবং সংস্কৃতির উদযাপন। বিভিন্ন দেশ থেকে এখানে অতিথিরা আসেন। কলকাতার কাছে এটা অত্যন্ত গর্বের।এটা  বাংলা এবং ভারতীয় সিনেমার একটা শো-কেস। সিনেমা এবং খেলাধুলা  বিশ্বকে একসূত্রে বাধে।  এবার শত্রুঘ্ন সিনহা এবং আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ দেওয়া হল। তাদের অনেক অভিনন্দন।

এর পাশাপাশি শতবর্ষে উদযাপন হওয়া ঋত্বিক ঘটক এবং উত্তম কুমারের কথা আলাদাভাবে বলেন সৌরভ । তাঁর কথায়, সত্যজিত রায় , ঋত্বিক ঘটকরা এই শহর থেকেই বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন। এই বছর ঋত্বিক ঘটকের ১০০ বছর, আগামী  বছর উত্তম কুমারের ১০০ বছর। দুই মহান ব্যক্তিকেই আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...