টি২০ বিশ্বকাপের জন্য মাঠ বেছে ফেলল বিসিসিআই, ফাইনাল পাবে ইডেন?

Date:

Share post:

মহিলাদের একদিনের বিশ্বকাপ শেষ হতেই ভাবনা শুরু টি২০ বিশ্বকাপ নিয়ে। বছর ঘুরলেই টি২০ বিশ্বকাপ(T20 World Cup 2026 )যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।  দুই দেশের কোন কোন মাঠে খেলা হবে তা প্রাথমিকভাবে ঠিক করে ফেলেছে বিসিসিআই(BCCI)।

সম্প্রতি টি২০ বিশ্বকাপ নিয়ে বোর্ড কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। ঠিক হয়েছে, ২০২৩ বিশ্বকাপে যতগুলি মাঠে ম্যাচ হয়েছিল তার চেয়ে কম মাঠে টি২০ বিশ্বকাপের ম্যাচ হবে। প্রতিটি ভেন্যুতে অন্তত ছ’টি করে ম্যাচ হতে পারে। প্রাথমিকভাবে যে মাঠ গুলোকে বাছা হয়েছে সেগুলি হল আহমদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বই। ফাইনালের ম্যাচ হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।  ফাইনাল একান্ত না পেলে একটি সেমিফাইনাল ম্যাচ করার দাবিদার ইডেন।

বিসিসিআই জানিয়েছে, যে স্টেডিয়ামগুলো আইসিসি মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে, সেগুলো পুরুষদের টুর্নামেন্টে ম্যাচ পাবে না। তাই গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং নবি মুম্বই ম্যাচ আয়োজনের তালিকা থেকে বাদ পড়তে চলেছে।

ভারতের পাশাপাশি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কাও। শ্রীলঙ্কায় ৩টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সম্ভাবনা থাকলেও এখনও নিশ্চিতভাবে কোনও ভেন্যু ঘোষণা হয়নি। কলম্বো, ক্যান্ডি এবং গল প্রাথমিকভাবে তালিকায় আছে।

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...