Tuesday, March 31, 2026

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার নবান্নে (Nabanna) সকাল ১১টা থেকে রাজ্যের সব জেলাশাসকদের (district magistrates) নিয়ে ভার্চুয়াল বৈঠকে একাধিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে মুখ্য সচিব (Chief Secretary) স্পষ্ট জানান, “রাস্তার গুণগত মান নিয়ে কোনও রকম আপোষ করা যাবে না।”

বৈঠকে জল-জীবন-মিশন, বাংলার বাড়ি (Banglar Bari) এবং পথশ্রী (Pathasree) প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, ডিসেম্বর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে নবান্ন।

মুখ্য সচিব (Chief Secretary) জানান, প্রত্যেক জেলা প্রশাসনকে নিয়মিতভাবে রাস্তার মান পর্যবেক্ষণ করতে হবে। শুধু জেলা নয়, রাজ্য স্তর থেকেও বিশেষ টিম পাঠানো হবে রাস্তার গুণগত মান যাচাই করতে। পাশাপাশি, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সমস্ত টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্য সচিবের এই নির্দেশের উদ্দেশ্য একটাই—গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের এই বড় প্রকল্পে যেন কোনও অনিয়ম বা নিম্নমানের কাজ না হয়।

আরও পড়ুন: পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

উল্লেখ্য, পথশ্রী কর্মসূচির অধীনে রাজ্যের গ্রামে গ্রামে আরও ৯ হাজার কিলোমিটারের বেশি নতুন রাস্তা তৈরি করা হবে, যা রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...