Wednesday, June 24, 2026

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

Date:

Share post:

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার পারদ সামান্য উর্ধ্বমুখী হওয়ায় গত দুদিনের শীতের আমেজ উধাও। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বাংলায় আপাতত বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।

ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি থাকলেও কলকাতার পারদ এখনও কুড়ির নিচে নামতে পারেনি। আবহবিদরা জানাচ্ছেন, নতুন কোনও ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরি না হলে রাজ্যে আগামী ১০ থেকে ১২ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং শীত আসার পথে কোনও বাধা থাকার কথা নয়। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি। চলতি সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির ঘরে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...