Wednesday, June 24, 2026

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

Date:

Share post:

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক সমস্যা থাকলে ভিসায় (visa) কোপ দেওয়ার পথে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। সেই মতো দেশের সব দূতাবাসগুলিতে (embassy) নির্দেশিকা পাঠিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন।

মার্কিন নির্দেশিকা অনুযায়ী যে সব অসুখে নিয়ম লাগু হচ্ছে সেগুলি হল
ডায়াবেটিস
ওবেসিটি অর্থাৎ অত্যধিক ওজন সমস্যা
হৃদরোগের সমস্যা (heart disease)
ফুসফুসের সমস্যা
ক্যান্সার (cancer)
পরিপাকতন্ত্রের সমস্যা (metabolic disease)
স্নায়বিক সমস্যা
মানসিক রোগ

মার্কিন প্রশাসনের দাবি, এই ধরনের রোগ (medical condition) যাদের থাকে তাঁরা মার্কিন প্রশাসনের উপর বোঝা। তাঁদের চিকিৎসার জন্য সরকারি সম্পদের অপব্যবহার হয়। তাই বিভিন্ন দেশের দূতাবাসগুলিতে নির্দেশিকা পাঠিয়ে ভিসার নিয়মের পরিবর্তনে কথা জানানো হয়।

আরও পড়ুন: ভারতীয় প্রতিভাতেই আস্থা! ভিসার মূল্যে রিপাবলিকানদের দাবি টিকল না

এখানেই থেমে থাকেনি মার্কিন প্রশাসন। ভিসার নিয়মের পরিবর্তনে একজন ভিসার আবেদনকারীর নিকট আত্মীয়দের খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চাকরির জন্য যাঁরা ভিসার আবেদন (visa application) করবেন, তাঁদের নিকট আত্মীয় যদি অসুস্থতার সমস্যায় থাকেন, তবে তাঁরা যে কোনও সময়ে কাজ ছেড়ে দেশে ফিরে যেতে পারেন। সেই সব নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ভিসা আবেদনকারীর নিকট আত্মীয় এই ধরনের রোগে আক্রান্ত হলে, তাঁর মার্কিন ভিসা পাওয়াও এখন থেকে সমস্য়ার মুখে পড়তে চলেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...