Friday, June 5, 2026

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

Date:

Share post:

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে। এবার সরব হলেন, ঈস্টবেঙ্গলের দুই ফুটবলার সৌভিক চক্রবর্তী(Souvik chakraborty) ও দেবজিৎ মজুমদার(Debjit majumdar)।

ফেসবুকে সৌভিক লিখেছেন, ‘আইএসএলের বিডের এই ব্যর্থতা শুধু ব্যবসায়িক ধাক্কা নয়। আমার মতে, এটা দেখায় যে ভারতীয় ফুটবলকে সমস্যায় ফেলে দিয়েছে। যখন দেশের সেরা লিগই অনিশ্চিত, তা দেশের তৃণমূল স্তরেও প্রভাব ফেলে। প্রতিটি ক্লাবের সঙ্গে যুক্ত প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টার ও অসংখ্য ভক্তরা একটা পথ দেখতে চায়। যেখানে কেউ দায়িত্ব নিয়ে ভরসা দেবে।’

আইএসএল আয়োজনের জন্য প্রথমে ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন রেখেছিল ফেডারেশনের টেন্ডার কমিটি। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু দু’দিন বাড়ানোর পরও এফএসডিএল-সহ কোন সংস্থা আইএসএলের জন্য বিড করেনি। ফলে আইএসএল হওয়া নিয়েই বিরাট প্রশ্নচিহ্ন।

সৌভিকের সতীর্থ দেবজিৎ মজুমদারও ফেসবুকে লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে, আমার প্রিয় ভারতীয় ফুটবলকে এত অনিশ্চয়তার মধ্যে দেখে আমার খুব খারাপ লাগছে। ফুটবল সবসময়ই আমার মুক্তি, আমার আবেগ, আমার সবকিছু। কিন্তু এই খেলার ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় হৃদয় যন্ত্রনা ভারাক্রান্ত। তবুও আমরা খেলা চালিয়ে যাই। আশা করি খেলার প্রতি এই ভালোবাসাই আমাদের পথ দেখাবে।’

যদিও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত আগেই জানিয়েছেন, “আমার আস্থা আছে যে ভারতীয় ফুটবল বন্ধ হবে না। যে কোনও উপায়ে খেলা হবে। আরও একটু সময় পেলে আরও মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনগুলো ভাল করার চেষ্টা হবে। খেলা হবে। ফেডারেশন, ক্রীড়ামন্ত্রক নিশ্চয়ই সুব্যবস্থা করবে। হয়তো নির্দিষ্ট সময়ে শুরু হবে না। পরিকাঠামো, নিয়মবলীর পরিবর্তন হলেও খেলা হবে। দরকার হলে বিসিসিআই এক দুই বছর আইএসএলের দায়িত্ব নিক, তাদের কাছে ১০০,১৫০ কোটি কোনও বিষয় নয়।”

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...