Wednesday, June 3, 2026

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

Date:

Share post:

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টেয় আনুষ্ঠানিকভাবে চালু করলেন ২১০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট (MMU)।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এদিন আরও কয়েকটি নতুন স্বাস্থ্য প্রকল্পের সূচনাও করবেন। প্রতিটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে এই ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অনেক ইউনিটেই থাকবে এক্স-রে ও আলট্রাসাউন্ডের মতো আধুনিক সুবিধা। ডাক্তার ও নার্সের পাশাপাশি থাকবে প্রশিক্ষিত অ্যাটেনডেন্টও।

উল্লেখ্য, চলতি বছরের ১২ অগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যজুড়ে ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই এদিন বাস্তবায়িত হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। স্বাস্থ্য দফতরের দাবি, এই প্রকল্প চালু হলে রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছবে চিকিৎসা পরিষেবা। বিশেষত, দূরবর্তী ও দুর্গম অঞ্চলের বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে কিছু বিশেষ চিকিৎসার সুবিধাও পাবেন তাঁদের এলাকাতেই। উত্তরবঙ্গ সফর শেষে সরাসরি স্বাস্থ্য ভবনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যের পরই আনুষ্ঠানিকভাবে চালু হয় এই নতুন উদ্যোগ। রাজ্য সরকারের আশা, এই প্রকল্প রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলবে।

আরও পড়ুন- সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...