Sunday, February 1, 2026

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে ডি’লিট উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সপ্তাহেই আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হবে। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি’লিট (D’Litt) পেয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন ও প্রশাসনিক সাফল্যের জন্য ডি’লিট উপাধি দেওয়া হচ্ছে। ১২ নভেম্বরে ধনধান্য স্টেডিয়ামে মমতাকে সম্মানিত করবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আর আগে ২০১৮-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি’লিট পান মুখ্যমন্ত্রী। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁকে সেই সম্মান দেন। ২০২৩-এ সাম্মানিক ডি’লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে সম্মানিত করেন। ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’-র তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়।

দীর্ঘ ১৫০ বছরের শিক্ষাদানের ঐতিহ্য রয়েছে ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির। সেই বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে D’Litt প্রদান রাজ্যের মুকুটে গর্বের পালক। তৃণমূলের মতে, বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন মডেল ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি। নারী ক্ষমতায়ন, সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের নীতিই তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে বলে মত অনেকের। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র রাজ্য বা জাতীয় স্তরে নয়, একজন আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি দেবে।

spot_img

Related articles

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...

যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ, এক নাবালককে যৌন...