Saturday, April 4, 2026

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

Date:

Share post:

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি-সহ নানা উপহার দেওয়ার পরে সোমবার, উত্তরকন্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বড়  ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরের ভূমিকন্যার সম্মানে তাঁর নামে চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium)- ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘোষণায় উত্তরবঙ্গের ক্রীড়া মহলে আনন্দের জোয়ার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে রিচা ও তাঁর পরিবার।

এদিন উত্তরকন্যায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, “মাত্র ২২ বছর বয়সে রিচা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। আমাদের নেতারা তাঁর শহরে তাঁর জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করেছেন। সিএবি তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা রিচাকে সম্মানিত করেছি। কিন্তু তাঁর উদ্দেশ্যে আমি একটি স্টেডিয়াম তৈরি করতে চাই, এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium) করব। প্রায় সাতাশ একর জমি আছে চাঁদমারি বাগানে। আমি মেয়রকে বলব ওটা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে। এই ক্রিকেট স্টেডিয়ামটির নাম হবে ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’। ভবিষ্যতেও মানুষ যেন তাঁর পারফরম্যান্স মনে রাখে এবং অনেকেই যাতে অনুপ্রাণিত হন তাই এই পরিকল্পনা করা হচ্ছে।“
আরও খবরঅচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জেতার পরেই মুখ্যমন্ত্রী রিচাকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন। এছাড়া রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরিও দেওয়া হয়েছে। শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচাকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্মানিত করে সিএবি ও রাজ্য সরকার। পাশাপাশি, রিচা ঘোষের নামে ইন্ডোর স্টেডিয়ামে একটি স্ট্যান্ড গড়তে চলেছে শিলিগুড়ি পুরসভা।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...