Wednesday, June 24, 2026

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

Date:

Share post:

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর চত্বরে নিজের ওপর গুলি চালানোর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় দিল্লি (Delhi) পুলিশ (Police)। ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি। গোটা বিষয়টি তদন্ত নেমেছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, এদিন সকালে যন্তরমন্তর (Jantan Montar) চত্বরে সাধারণ মানুষের সঙ্গে পর্যটকদেরও ভিড় বেশ ভালোই হয়েছিল। হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন সকলে। কিছু বোঝার আগেই অনেকে আতঙ্কে পালিয়ে যান এলাকা থেকে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যন্তরমন্তরের মতো হাইসিকিউরিটি জোনে (High Security Zone) আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ব্যক্তি কী করে এলেন। তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? প্রত্যক্ষদর্শীদের মতে, মেটাল ডিটেক্টর আর্চওয়ের কাছে একটি চায়ের দোকানের কাছে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ করে একটি আগ্নেয়াস্ত্র বের করে নিজেকে তাক করেন তিনি এবং নিমেষের মধ্যেই গুলি চালান।

সূত্রের খবর, ফরেনসিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র খতিয়ে দেখছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...