Friday, April 3, 2026

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

Date:

Share post:

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন তাঁর ৬ বছরের শিশুকন্যা। এসআইআর ফর্ম বাপের বাড়িতে পাননি আশা সোরেন। বিবাদের জেরে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নেই। কী হবে এই আতঙ্কে শনিবার মেয়েকে নিয়ে বিষ পান করেন ধনিয়াখালির আশা। SSKM হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ও তাঁর কন্যাকে। সোমবার, দুপুরে তাঁর মৃত্যু হয়। স্থিতিশীল শিশুকন্যা।

ধনিয়াখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকাতে এসআইআর আবহে ৬ বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বধূ। পরিবার সূত্রে খবর, SIR নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ২৭ বছরের আশা সোরেন। শনিবার সকালে এই ঘটনার পর ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় আশা ও তাঁর মেয়ের। পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের।

পারিবারিক বিবাদের জেরে গত চার বছর বাপের বাড়িতেই থাকতেন আশা (Asha Soren)। বাপের বাড়ির সকলেই এসআইআর ফর্ম পেলেও তিনি পাননি। অভিযোগ, আতঙ্কে আর অবসাদে ৬ বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

আশার দাদা অমর মূর্মু জানিয়েছেন বোনের বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই ভোট ছিল। এখানে কিছু না থাকায় তার এসআইআর ফর্ম আসেনি। তিনি অনলাইনে বের করতে বলেছিলেন। কিন্তু তারপরেই খুব দুশ্চিন্তায় ছিলেন আশা। শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে সোমসপুর এলাকায় বাড়ি যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই দুজনের চিকিৎসার ব্যবস্থা করেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...