Monday, April 6, 2026

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক যুগের এক উজ্জ্বল নক্ষত্র। যাঁকে দেশ ‘রাষ্ট্রগুরু’ সম্মানে ভূষিত করেছিল। তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। মৃত্যুর শতবর্ষ পরেও বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনে তাঁর অবদানের স্মৃতি অমলিন।”

তৃণমূল কংগ্রেসের তরফেও শ্রদ্ধা জানানো হয় এদিন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, মেয়েদের শিক্ষার প্রসার, সামাজিক পুনর্গঠনের কাজে তিনি ছিলেন সক্রিয়।

রাজা রামমোহন রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনবিংশ শতাব্দীর নবজাগরণ আন্দোলনকে তিনি আরও এগিয়ে নিয়ে যান। ১৯২৫ সালের ৬ আগস্ট ৭৭ বছর বয়সে রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ, জাতীয়তাবাদ এবং মানবতার বার্তা আজও সমান প্রাসঙ্গিক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...