Wednesday, June 3, 2026

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে তিনটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। পুলিশ-সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছেছে। এখনও পর্যন্ত ১জনের মৃত্যুর খবর মিলেছে। অত্যন্ত জনবহুল এলাকা হওয়ায় হাতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এরপরেই দিল্লিতে নিরাপত্তার আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে এনএসজি-এনআইএ পৌঁছেছে।

এদিন আগেই উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ সুহেল ও আজাদ নামে দুই জঙ্গি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের থেকে সেমি অটোমেটিক পিস্তল বাজেয়াপ্ত করা হয়। এই দুজন আল কায়দার সঙ্গে যুক্ত বলে সন্দেহ প্রকাশ করে গুজরাট এটিএস। জম্মু ও কাশ্মীর পুলিশ লাগাতার তল্লাশি ও তদন্ত চালাচ্ছে নিজেদের রাজ্যে। সেই সূত্রেই এবার তল্লাশি চালানো হয় হরিয়ানার ফরিদাবাদে। সেখানে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। দুই চিকিৎসককে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। আদিল আহমদ রাথের নামের ওই চিকিৎসক বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের কাজ করতেন বলে দাবি পুলিশের। চিকিৎসক হিসাবে তিনি ফরিদাবাদে কাজও করতেন। তাঁর সূত্রেই জানা যায় আরও এক চিকিৎসকের কথা – মুজাম্মিল সাকিল। তার ডেরা থেকে ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। সাকিলকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, রাজধানীর খুব কাছে ফরিদাবাদে বসে রাজধানীতেই নাশকতার ছক কষছিল এই চিকিৎসক ও তাঁর সহকারী সংগঠন। সম্প্রতিই কোনও নাশকতার আশঙ্কা করছে জম্মু ও কাশ্মীর পুলিশ। কারণ এই ডেরা থেকে ওয়াকিটকি, পিস্তল, ২০টি টাইমারও পাওয়া গিয়েছে।

এর পরেই এদিন সন্ধেয় দিল্লির লালকেল্লার (Red Fort) কাছে বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত ১জনের মৃত্যুর খবর মিলেছে। অত্যন্ত জনবহুল এলাকা হওয়ায় হাতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এর পরেই দিল্লিতে নিরাপত্তার আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি-এনআইএ পৌঁছেছে।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...