Friday, April 3, 2026

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

Date:

Share post:

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি দুধের দাম। কয়েক বছর আগে মাদার ডেয়ারি নাম পাল্টে হয়েছে বাংলার ডেয়ারি। এই সংস্থার সর্বোচ্চ গুণমানের দুধের (Milk) ব্র্যান্ড হল ‘সুপ্রিম’ যার দাম আগে ছিল ৫৬ টাকা। এখন চার টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। ‘তৃপ্তি’র প্রতি লিটার দুধের দাম ৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৪ টাকা। ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধের প্রতি লিটারের দাম ৪৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৮ টাকা। তবে ঘি, পনিরের মতো অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামে পরিবর্তন হয়নি।

২২ সেপ্টেম্বর থেকে GST-র নতুন হার কার্যকর হওয়ার পরে থেকে দেশের প্রথম সারির একাধিক সংস্থা দুধের দাম (Milk Price) পরিবর্তন করে। পশ্চিমবঙ্গে দুধ উৎপাদন বার্ষিক বৃদ্ধির হার ৯.৭৬ শতাংশ হলেও চলতি বছরে অতিবৃষ্টির ফলে গোখাদ্যে একটু অভাব হয়েছে। এর ফলে দুধ উৎপাদন কিছুটা সমস্যা হয়েছে এবং কাঁচামালের দাম একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। দুগ্ধ উৎপাদকদের দিকে তাকিয়ে বাংলার ডেয়ারি গত দু’বছর ধরে সর্বাধিক মূল্যে দুধ কিনছে। কিন্তু এই বছরে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অর্থনৈতিক সাম্য বজায় রাখতে (নো প্রফিট নো লস) বাংলার ডেয়ারি দুধের বিক্রয়মূল্য কিছুটা বাড়িয়েছে।

২০২০ সালে মাদার ডেয়ারির নামের বদল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘বাংলার ডেয়ারি’ দেন। তবে সম্প্রতি বাংলার ডেয়ারির সাথে সাথে আমুল, মেট্রো-সহ একাধিক ব্র্যান্ডের দুধের দামও (Milk Price) বেড়ে চলেছে যার ফলে রীতিমত সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...