Saturday, April 4, 2026

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

Date:

Share post:

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম (Liquor Price)। আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে নতুন হারের আবগারি শুল্ক কার্যকর হচ্ছে। বিয়ার (Beer) বাদে সব ধরনের দেশি-বিদেশি মদের উপর শুল্কের হার (Excise Duty) বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেলারদের ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে যতটা সম্ভব স্টক বিক্রি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, নতুন শুল্কহার কার্যকর হওয়ার পরে আর পুরনো দামে মদ (Liquor Price) বিক্রি করা যাবে না।

রাজ্যের তরফে জানানো হয়েছে, যে স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি হবে না, সেগুলির উপর নতুন হার প্রযোজ্য হবে। সব বোতলে নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে সরকারি বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। প্রত্যেক ব্র্যান্ডমালিক ও পরিবেশককে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে প্রয়োজনীয় তালিকা ও লেবেল পরিবর্তন সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন শুল্কহার কার্যকর হলে সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। তবে, এই আচমকা দামবৃদ্ধির ফলে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...