Tuesday, June 16, 2026

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

Date:

Share post:

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল ‘কোমল গান্ধার’ (Komal Gandhar) দেখার ভিড়। ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) কালজয়ী সৃষ্টিকে বড় পর্দায় দেখার উন্মাদনা চোখে পড়ল ছোট থেকে বড় সকলের মধ্যে। দুপুরে বাংলা আকাদেমি সভাঘরে আগামী বছর ভারতীয় সিনেমার প্রয়োজনীয়তা নিয়ে মনোগ্রাহী আলোচনা নজর বেশ উপভোগ্য। উঠে এলো সোশ্যাল মিডিয়ার প্রভাবের কথাও। অংশ নিলেন ফিরদৌসোল হাসান, অরিজিত দত্ত, শমিক রায় চৌধুরী।

এদিন বিকেলে ভারতীয় ডকুমেন্টারি সিনেমা প্রতিযোগিতা বিভাগে মনোনীত জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত ‘পেইন্টেড মেমোরিজ, ক্যালকাটা কানেক্ট রাজ কাপুর’ নিয়ে নন্দন ৪- এ (Nandan IV ) বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।সন্ধ্যায় একতারা মুক্তমঞ্চে ‘গানে গানে সিনেমা’র আড্ডায় আজকের বিষয়, ‘ সিনেমায় ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত’। অংশগ্রহণে অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দোপাধ্যায় (Sriradha Bandopadhyay), ঐতিহ্য রায় ও ইন্দ্রনীল সেন। সঞ্চালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)।

 

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...