Friday, June 19, 2026

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

Date:

Share post:

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা যাচ্ছে, সোমবার বিকেলে ওমর আই-২০ গাড়িটি নিয়ে পার্কিং লটে ঢুকছেন। পার্কিং লটে টানা তিন ঘন্টা গাড়িতে বসেছিল। এক মিনিটের জন্য গাড়ি থেকে নামেনি। প্রশ্ন হল, কেন সে গাড়ি থেকে নামেনি? নির্দেশের অপেক্ষায় ছিল? কখন, কোথায় বিস্ফোরণ করা হবে তার জন্যই কি দীর্ঘ অপেক্ষা?

ওমরের একটি ছবি মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। লাল কেল্লার গায়ে বিস্ফোরণে ওমর অন্যতম সন্দেহভাজন। চলছে তল্লাশি। কিন্তু ওমর কি নিজেই ছিল মানববোমা। প্রশ্ন তদন্তকারীদের। মৃতদের দেহের তথ্য-তালাশ নেওয়া হচ্ছে।

কে এই ওমর নবি? সেও নাকি চিকিৎসক। সাহারনপুরে গ্রেফতার হওয়া ডাক্তার আদিল অনন্তনাগে থাকতেন। অনন্তনাগে থাকার সময়তেই ওমরের সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা। আদিল গ্রেফতার হওয়ার পর খোঁজ শুরু হয় ওমরের। ওমরের গাড়িটি প্রবেশ করেছিল বদরপুর দিয়ে দিল্লি সীমান্তে। তারিক গাড়িটি কিনে ওমরকে বিক্রি করেছিল। তারিক গাড়ির ডিলার। গাড়ি কিনে বিক্রি করার ব্যবসা করত। পুলওয়ামায় আমির রশিদের সঙ্গে আলাপ হয়েছিল তারিকের। আমির রশিদ মূলত কলমিস্ত্রির কাজ করত। পাশাপাশি তারিককে গাড়ির কাজে সাহায্য করত। ওমরের গাড়িটি সলমানের নামে রেজিস্ট্রি করা হয়েছিল। ইতিমধ্যেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলওয়ামা ‘ককাস’ লালকেল্লার গায়ে বিস্ফোরণের অন্যতম মাথা বলে মনে করছে গোয়েন্দারা।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...