Tuesday, June 16, 2026

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

Date:

Share post:

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন সাম্প্রতিক সময়ে। তা সত্ত্বেও সতর্ক হয়নি মোদি সরকার। উপরন্তু বিরোধীরা প্রশ্ন তুললে পাকিস্তানের উপর ভারত কতবার হামলা চালাতে পেরেছে, সেই তথ্য তুলে নিরাপত্তায় ঘাটতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে মোদি-অমিত শাহর (Amit Shah) প্রশাসন। সোমবারের বিস্ফোরণের (Delhi blast) পরে সেই স্বরাষ্ট্র মন্ত্রককেই (MHA) কাঠগড়ায় তুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দিল্লির লাল কেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় আমি মর্মাহত। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমার প্রার্থনা।’

আরও পড়ুন: বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

এরপরেই তিনি দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানান, ‘আমাদের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অধীনস্থ দিল্লি পুলিশের (Delhi Police) ওপরেই আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব বর্তায়। তাহলে, নিরাপত্তায় এত বড় ত্রুটি (security lapse) কীভাবে হতে পারে? গতকাল সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক (explosive) এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাগুলি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সতর্কতার অবনতি আরও স্পষ্ট করে তুলছে যা বেশ উদ্বেগজনক। সত্য উদঘাটন এবং দোষীদের জবাবদিহি করার জন্য, প্রয়োজনে আদালতের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...