Saturday, June 20, 2026

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

Date:

Share post:

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেউই সাংবাদিক বৈঠক পর্যন্ত করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অন্য পেশা বেছে নিতে বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগ দাবি করে স্যোশাল মিডিয়ার পোস্ট করেন কৃষ্ণনগরের সাংসদ।

মঙ্গলবার, সকালে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) প্রথম অমিত শাহকে নিশানা করে মহুয়া লেখেন, “দেশের প্রয়োজন একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বক্ষণের ঘৃণা প্রচারের মন্ত্রী নয়। অমিত শাহের কর্তব্য নয় কি আমাদের দেশের সীমান্ত এবং শহরগুলিকে নিরাপত্তা দেওয়া? কেন তিনি বারবার এটাই করতে ব্যর্থ হচ্ছেন, কেন সব দিক থেকে তিনি ব্যর্থ হচ্ছেন?” প্রশ্ন তুলে তোপ দাগেন তৃণমূল সাংসদ।

তার কিছুক্ষণ পরেই নরেন্দ্র মোদির পোস্ট রিটুইট করে তীব্র কটাক্ষ করেন মহুয়া (Mahua Moitra)। লেখেন, ”হ্যাঁ। আমাদের রক্ষা করার জন্য ভারতের একটি শক্তিশালী সরকার প্রয়োজন। আপনার জন্য অন্যান্য ক্যারিয়ারের সুযোগ অপেক্ষা করছে।”

দেশের এই আপৎকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশত্যাগের বিষয়টি নিয়ে প্রবল ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ২৬/১১-য় মুম্বইয়ে জঙ্গি হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাংবাদিক বৈঠক উদাহরণ তুলে মোদি-শাহের নীরবতার নিয়ে আক্রমণ করছে রাজনৈতিক মহল।
আরও খবররাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...