Saturday, March 14, 2026

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

Date:

Share post:

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার আগেই পথকুকুরের হামলায় মৃত্যু হল কমপক্ষে ১০টি হরিণের। এই খবরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

হরিণগুলির উপর পথকুকুরদের(Street Dog)। হামলার খবরের পরই মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল চিরিয়াখানায় পৌঁছে গোটা এলাকা পরিদর্শন করেন। শুরু হয়েছে তদন্ত। মৃত হরিণগুলির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই হরিণগুলির মৃত্যুর আসল কারণ জানা যাবে।

৩৩৬ একর জমিজুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এমনকি ‘ডিজাইনার চিড়িয়াখানা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে পুথুর চিড়িয়াখানার। তবে এখনও শুধুমাত্র স্কুল-কলেজ পড়ুয়াদের এই চিড়িয়াখানায় ঢোকার অনুমতি মিলেছে। আমজনতার জন্যে প্রবেশের অনুমতি মেলেনি।

সম্প্রতি সুপ্রিম কোর্ট, স্কুল, রেলস্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুর সরানোর নির্দেশ দিয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে পথকুকুদের সরিয়ে আশ্রয়স্থলে রেখে আসার কথা জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তার মধ্যে পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় হরিণদের মৃত্যু ঘিরে চর্চা চলছে।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...