Wednesday, June 24, 2026

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

Date:

Share post:

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। অনুরাগীদের উদ্বেগের কথা মাথায় রেখে হাসপাতাল থেকে ছুটি মিলতেই সাংবাদিকদের মুখোমুখি হন বলিউডের সুপারস্টার। কেন এই অবস্থা, জানালেন অভিনেতা নিজেই।

মঙ্গলবার বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে (Dharmendra ) হাসপাতাল থেকে দেখে ফেরার পরই নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা।বলিউড মাধ্যম সূত্রে খবর, মারাত্মক মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়েছিলেন অভিনেতা। কোন রকমে ঝুঁকি না নিয়ে মধ্যরাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেতেই বলিউডের ‘চিচি’ বলেন, ‘আমি ভালো আছি। খুব বেশিই কাজ করে ফেলেছি এই ক’দিন। তাই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার মনে হয়, জিমে গিয়ে ঘাম ঝরানোর থেকে যোগব্যায়াম, প্রাণায়ম করা ঢের ভালো। অতিরিক্ত ব্যায়াম করা ভালো নয়। আমি অবশ্য শরীরী গড়ন ঠিক করার জন্যেই জিমে এত শরীরচর্চা করতাম। কিন্তু যা দেখলাম, এর থেকে যোগব্যায়াম করা ভালো।’ তবে ঠিক কী হয়েছিল তা খোলসা করে না বলা হলেও, গোবিন্দার টিমের তরফে জানানো হয়েছে যে, অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা গেছে শারীরিক কোনও সমস্যা নেই। আপাতত তিনি স্থিতিশীল। চিন্তার বিশেষ কোনও কারণও নেই। আগামী কয়েক দিন বাড়িতে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...