Wednesday, June 24, 2026

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

Date:

Share post:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে পর পর বাড়িতে আগুন ধরে যায়। শিশু-সহ কমপক্ষে ৬ দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার নিয়ে কান্দির রামেশ্বরপুরে থাকতেন ডালিম শেখ। অন্য়ান্যদিনের মতোই এদিন তাঁর স্ত্রী রাজিয়া বিবি রান্না করছিলেন। অভিযোগ, সেই সময়ই আচমকাই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, সিলিন্ডার ফেটে (Gas Cylinder Blast) রান্নাঘরে আগুন ধরে যায়। তার পর সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়িতেও ছড়ায়। বাঁচাতে গিয়ে দগ্ধ হন একই পরিবারের ৬ সদস্য। ৬ জনকেই উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে পৌঁছন দমকল আধিকারিকরা। পৌঁছয় পুলিশও (Police)। পুলিশের তরফে জানানো হয়েছে, “বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। কিন্তু কীভাবে সিলিন্ডার বিস্ফোরণ খতিয়ে দেখা হবে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...