Monday, April 6, 2026

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের। অনুশীলনে চারটি নেটে পুরো দমে ব্যাটিং অনুশীলন করলেন গিল-রাহুলরা।এদিকে ভারতীয় শিবির ছারলেন নীতীশ রেড্ডি(Nitish Kumar Reddy)।

অনুশীলন থেকে যে পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এক থেকে নয় পুরোটাই ব্যাটার থাকতে পারে ভারতের।ইডেনে হয়ত খেলা হবে না  আকাশদীপের। দুই  পেসার হিসাবে খেলতে পারেন বুমরাহ ও সিরাজ।  বোলিংয়েও অলরাউন্ডারদের বেশি খেলানো হবে। ভারতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে নীতীশ রেড্ডিকে(Nitish Kumar Reddy)। তিনি ভারতীয় এ দলের হয়ে খেলবেন।  ইডেনে জাদেজা,অক্ষর, সুন্দরকেই খেলানো হতে পারে।

ইডেনের পিচ নিয়ে চর্চা অব্যাহত। বুধবারও পিচ দেখতে গেলেন গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন কোচিং স্টাফেরাও। সেখানে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথাও বলতে দেখা গেল টিম ইন্ডিয়ার হেডকোচকে। এদিকে ইডেনের পিচ দেখে কী মনে হয়েছে, সেকথা জানিয়েছেন গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখাতে।

দুশখাতে অবশ্য পিচ নিয়ে জানিয়েছেন, “ম্যাচ যত গড়াবে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্পিনার অলরাউন্ডাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমাদের দলে এমন অনেক অলরাউন্ডার আছে, যারা কেবল ব্যাটার নয়, বোলার হিসাবেও ভূমিকা নিতে পারে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...