Wednesday, March 11, 2026

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

Date:

Share post:

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক নতুন সুযোগের পথ খুলে দিয়েছে কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও নির্দিষ্ট বুথে ওই এলাকার ভোটারদের মধ্যে থেকে বি.এল.এ নিয়োগে সমস্যা হয়, তবে সেই বিধানসভা কেন্দ্রের অন্য বুথের ভোটারকেও ওই বুথের বি.এল.এ হিসেবে নিয়োগ করা যাবে।

আগের নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র সেই বুথের ভোটারই ঐ বুথের বি.এল.এ হতে পারতেন। কিন্তু কমিশনের এই নতুন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই পরিবর্তনের মাধ্যমে বিজেপিকে সরাসরি সুবিধা পাইয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, “বিজেপি অনেক এলাকায় স্থানীয় এজেন্ট খুঁজে পাচ্ছে না। তাই কমিশনকে দিয়ে নিয়ম পাল্টে এখন অন্য বুথ থেকে মানুষ এনে এজেন্ট বসানোর সুযোগ তৈরি করা হয়েছে। এটা আসলে নির্বাচনী প্রক্রিয়াকে ভিতর থেকে প্রভাবিত করার ষড়যন্ত্র।”

কমিশনের এই সিদ্ধান্তের বিরোধীতা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি এবং বিরোধীদের সুবিধা পাইয়ে দিতেই এই ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। লোক পাচ্ছে না বিরোধীরা। তাই নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই নিয়মে বদল আনছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এই নিয়মে বদল করছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। যথাযথ জায়গায় এর প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...