Tuesday, June 9, 2026

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

Date:

Share post:

অর্ণব মিদ্যার ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও তাঁর মেয়ের সম্পর্কের রসায়নের এই ছবি। বুধবার সন্ধেয় চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty) ও রুক্মিণী মৈত্রও (Rukmini Moitra) অনুষ্ঠানে একেবারে ধরা দিলেন সেইরূপে।

প্রযোজনা সংস্থা সেলুলয়েড ফিল্মস তাদের বহু প্রতীক্ষিত উদ্যোগ ‘হাঁটি হাঁটি পা পা’-এর ট্রেলার এবং পোস্টার লঞ্চ করল। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা (Arnab Midya)। অনুষ্ঠানে ফ্লোটেলে চাঁদের হাট। ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রযোজক অরুণাভ মিদ্যা-সহ অন্যান্যরা।

‘হাঁটি হাঁটি পা পা’ একজন তরুণী এবং তাঁর বৃদ্ধ বাবার গল্প বলে, যাঁরা পারিবারিক গতিশীলতার সূক্ষ্ম জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। সমসাময়িক শহুরে পটভূমিতে নির্মিত এই ছবি নিঃশর্ত প্রেম, কর্তব্য, একাকীত্ব এবং প্রজন্মের পর প্রজন্মের বন্ধনের গল্প বলে যা পরিবারগুলিকে আবদ্ধ করে রাখে।

এই ছবিতে প্রধান চরিত্র বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী এবং চিরঞ্জিৎ। এছাড়াও রয়েছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ঈশিকা দে, স্বাগতা বসু, সায়ন ঘোষ এবং মোনালিসা চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য এবং অনির্বাণ অজয় দাস। ছবিটি ২৮ নভেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন- লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...