Tuesday, June 9, 2026

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, Kiff হলে জনগণের উৎসব। পাশে থাকলে টলিউড বিশ্বের সেনার হবে। বৃহস্পতিবার, সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে পরিচালক গৌতম ঘোষকে দেওয়া হল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে প্রথম থেকে উপস্থিত ছিলেন দেব, সৃজিত এবং শান্তনু। ঘোষণায় জুন। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী উপস্থিত হন। হাসি মুখে জানান, “আমার আসার কথা ছিল না। কিন্তু ভাবলাম প্রাইজ দিচ্ছে যখন, একবার যাই দেখে আসি। আমার জুরি মেম্বারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা হার্ডওয়ার্ক করেছেন।”

চলচ্চিত্র উৎসবের সাফল্যের জন্য সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি।”

এর পরেই মমতা ঘোষণা করেন, “আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump”৷ মুখ্যমন্ত্রী কথায়, “মানবিক ছোঁয়া না থাকে কোন কাজে, তাহলে শুধু রোবোটিক টাচ দিয়ে কিছু হয় না”। যাঁরা গান গেয়েছেন এই কদিন সিনে আড্ডায় তাদের সকলকে ধন্যবাদ জানালেন তিনি। বলেন “আমি হঠাৎ করে দুদিন আগে এসেছিলাম দেখলাম ইয়ং ছেলেমেয়েরা খুব এনজয় করছে চলচ্চিত্র উৎসব।”

বিদেশী অতিথিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “সামনের বার আবার আসবেন। আপনারা কিন্তু নতুন একটা ভিশন ও মিশন নিয়ে আসবেন। আমাদের বাংলায় ট্যালেন্ট খুব হাই। পরিকাঠামো যথেষ্ট রয়েছে। আমাদের বন- সমুদ্র নানা প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমাদের পাহাড়ের দিক ভুললে চলবে না। আপনারা এই বাংলা থেকে সব পাবেন। আসুন, আমাদের পরিচালকদের সঙ্গে একজোটে সিনেমা তৈরি করুন।”

মুখ্যমন্ত্রীর কথায়, “ওদের ক্যাপাসিটি বেশি, মূলধন আছে, কিন্তু বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আপনারা টলিউডের সঙ্গে জুড়লে, বিশ্বের সবথেকে সেরা ছবি এখান থেকেই পাবেন। যদি সকলে অনুপ্রেরণা পান, তাহলে কিন্তু ভাল হতে পারে। আমরা সকলে ভাইভাই। আমরা কোনও জাতপাতে বিশ্বাস করি না। আমরা সারা বিশ্বকে ভালবাসি। আমি বন্ধুত্বে ভালবাসি। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। কলকাতার মানুষ সবাইকে ভালবাসেন। আপনারা যে এসেছেন আমি তাতেই খুশি।”

আরও পড়ুন – কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...