Thursday, June 25, 2026

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

Date:

Share post:

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন পশ্চিমের জেলাগুলিতে ১২-র কাছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। আগামী চার পাঁচ দিন এইরকমই থাকবে তাপমাত্রা। নতুন করে কোনও ঘূর্ণাবর্তের জেরে ঠান্ডা উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত না হলে, থাকবে শীত।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন বাতাসে জলীয় বাষ্পের (humidity) পরিমাণ সর্বাধিক ৮৯% এবং সর্বনিম্ন ৩৯%।

আরও পড়ুন: সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে তাপমাত্রার পারদ। দার্জিলিংয়ের তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস। তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা খুব বেশি কমবে না। আগামী চার থেকে পাঁচ দিনে খুব একটা বেশি তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...