Tuesday, March 31, 2026

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

Date:

Share post:

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও অসুস্থ হয়ে পড়লেন। চোখের সামনে সব ঘটে গেল তিনি একপ্রকার নিরুপায়। কটকের বালিযাত্রায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া। নিজের সোশাল মিডিয়ায় অনুরাগীদের সে কথা জানিয়েছিলেন গায়িকা। অনুষ্ঠান শুরু হতেই শুরু হল সমস্যা। শ্রেয়া মঞ্চে উঠতেই ভিড় জমতে শুরু করে। হঠাৎ করেই ভিড় এতটাই বেড়ে যায় যে, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি বেরিয়ে যায় পুলিশের হাতের বাইরে। ঘটনাস্থলেই জ্ঞান হারান দুই শ্রোতা। আহতও হয়েছেন বেশ কয়েকজন।

এই ঘটনার পর শ্রেয়া (Shreya Ghoshal) বা তাঁর টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, শ্রেয়ার অনুষ্ঠান নিয়ে সঙ্গীত প্রেমীদের মধ্যে উন্মাদনা নতুন একেবারেই নয়। তাঁর কনসার্ট গোটা বিশ্বে সুপারহিট। সেই প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতে গিয়ে যে এমন পরিস্থিতি ঘটবে সেটা ভাবনার অতীত। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং শ্রেয়া নতুন করে অনুষ্ঠান শুরু করেন। যদিও পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য শ্রেয়ার অনুষ্ঠান বন্ধ রাখতে হয় আয়োজকদের।

এদিনের ঘটনা নিয়ে পুলিশ (Police) কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন, “মারাত্মক অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি। খুব ভিড় হয়েছিল। আমরা সামাল দিয়েছিলাম। কিছু মানুষ সামান্য চোট পেয়েছেন। এখন সুস্থ আছেন।” কিন্তু প্রশ্ন উঠছে কেন পুলিশ প্রথম থেকেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারে নি? আগে থেকে যথেষ্ট ব্যবস্থা কেনই বা পরিকল্পনা করা হয়নি।

Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...