Saturday, June 13, 2026

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

Date:

Share post:

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। তেজস্বীর (Tejashwi Yadav) নয়া ইনিংস নাকি নীতীশের (Nitish Kumar) কামব্যাক, নাকি সব হিসেব উল্টে দিয়ে দিনের শেষে যুযুধান দুই পক্ষের বাজে নিজের কপালে জয়ের তিলক পড়তে পারবেন প্রশান্ত কিশোর তার উত্তর মিলবে শুক্রবারই। ম্যাজিক ফিগার ১২২, বিহারের কুরসি দখলের লড়াইয়ে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের পরিকল্পনায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) আদৌ কোনও ভূমিকা নেয় কিনা সেদিকে নজর রয়েছে।

শীর্ষ আদালত থেকে রাজনৈতিক মহল, মগধভূমে নির্বাচনের আগে এসআইআর ইস্যু নিয়ে সরগরম ছিল জাতীয় রাজনীতি। শাসক বিরোধী তোপ, পাল্টা তোপের মাঝেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে। এসআইআরের ছাপ ভোটের ফলে পড়বে কি? এটাই লাখ টাকার প্রশ্ন। বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৬৫.০৯ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় ৬৭.১৪ শতাংশে। সিংহভাগ সমীক্ষায় এনডিএ-র পাঁচটি দলের জয়ের দিকে ইঙ্গিত করা হলেও, বাস্তবে দেখা গেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনেক ক্ষেত্রেই মেলেনা। পাশাপাশি আবার মহিলা ভোটারদের ভোটদানের হার দেখে উৎসাহিত হচ্ছে বিরোধী জোট।পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ, সেখানে মহিলা ভোটারদের ভোটের হার ৭১.৭৮ শতাংশ। এই অংকের হিসেব মাথায় নিয়েই আশাবাদী বিরোধীরা। তবে যে দলে জিতুক না কেন বিজয় মিছিলে আগেই রাশ টেনেছে কমিশন। ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা করা হলেও নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে ১৬ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। নির্বাচন কেন্দ্রগুলির আশেপাশে লাগু থাকবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। করা যাবে না কোনও বিজয় মিছিল, স্পষ্ট জানায় পাটনা জেলা প্রশাসন। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের মিছিল ধর্না বা অন্যান্য কর্মসূচিও আয়োজন করা যাবে না।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...